০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা-১ আসনে জাহিদ আলমকে জাসদের প্রার্থী ঘোষণা

প্রতিনিধির নাম:
মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা পরিষদ সম্মেলন কক্ষে শনিবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মাগুরা-১ আসনের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জাহিদুল আলমের নাম ঘোষণা করা হয়েছে। মাগুরা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় এই প্রার্থীতা ঘোষণা করা হয়।

সভার শুরুতে জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে ভাচুয়ালী বক্তব্য রাখেন। পরে সাধারণ সভায় উপস্থিত প্রধান অতিথি জাসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জাহিদুল আলম সংগঠনের পক্ষ থেকে পেশকৃত থেকে ১৭ দফা রাজনৈতিক প্রস্তাব দলীয় নেতা-কর্মীদের সামনে তুলে ধরেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, বিমল বিশ্বাস, যুগ্ম-সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিজানুর রহমান ফিরোজ, জাসদ নারী জোট নেত্রী অ্যাডভোকেট আমেনা খাতুন লাবনীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ উপস্থিতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের প্রার্থী হিসেবে জাসদ কেন্দ্রীয় কমিটির নেতা জাহিদ আলমের নাম প্রস্তাব এবং সর্বসম্মতভাবে গৃহিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
৩০০ বার পড়া হয়েছে