বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাজ্য
অনলাইন ডেস্ক
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যারা দুই ডোজ টিকা নিয়েছেন তারা সহজেই ভ্রমণ করতে পারবেন। নতুন এই সিদ্ধান্তের কারণে ব্রিটেনের মানুষ আরও সহজেই অধিকসংখ্যক গন্তব্যে ভ্রমণ করতে পারবে বলে আশা করা হচ্ছে।
তবে যেসব দেশ এখনো যুক্তরাজ্যের লাল তালিকায় আছে, সেখানে খুব বেশি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের ভ্রমণে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। ওইসব দেশ ব্রিটিশদের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করা হয়েছে।
নতুন ঘোষণায় যেসব দেশের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে সেগুলো হলো- বাংলাদেশ, টোকেলাউ ও নিউ, জিবুতি, গিনি, ফিজি, গাম্বিয়া, গায়ানা, কাজাখস্তান, কিরিবতী, কসোভো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, আলজেরিয়া, সাউ তোমি ও প্রিন্সিপে, সেনেগাল, সলোমন আইল্যান্ডস, টোগো, টোঙ্গা, আর্মেনিয়া, বেলারুশ, বেনিন, কমোরোস, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, টুভালু, ভানুয়াতু, কঙ্গো, আমেরিকা সামোয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া ও ঘানা।

















