০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
দৈনিক মুক্তবাংলায় প্রকাশিত একই কর্মস্থলে ২৩ বছর: মাগুরায় এক ড্রাইভারের রাজকীয় জীবন শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাগুরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এ্যাম্বুলেন্স ড্রাইভার মো: মামুনুর রশীদ। তিনি প্রকাশিত সংবাদের যাবতীয় অভিযোগ অসত্য বলে দাবী করেছেন।এ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া গ্রহন, আয়ের সাথে সংগতিহীন ধন সম্পদ অর্জন ও মাদক সেবিদের কাছে মাদক সরবরাহের অভিযোগকেও তিনি অস্বীকার করেছেন। তার ভাষ্যমতে, কেউ তাকে ফাঁসিয়ে দিতে এরকম ডাহা মিথ্যা তথ্য প্রদান করেছে।
ট্যাগস :

















