০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় করোনায় আক্রান্ত বেড়ে ১০৮০ জনের
গত ২৪ ঘণ্টায় খুলনায় আরও ১৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১০৮০ জন।
রোববার (২১ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও সিভিল সার্জনের দফতর থেকে এ তথ্য জানা যায়।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমদে বলেন, রোববার দুপুর পর্যন্ত খুলনায় করোনা রোগীর সংখ্যা ছিল ৯৪৬ জন। সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরও ১৩৪ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১০৮০ জন।
ট্যাগস :

















