০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু

প্রতিনিধির নাম:

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (০৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

মৃত নারীর নাম আখিরন বিবি (৪৩)। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শাজাহান আলীর স্ত্রী ও বিনেরপোতা গ্রামের রহমত আলীর মেয়ে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ভবতোষ কুমার মণ্ডল জানান, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়াবেটিস নিয়ে আখিরন বিবি বুধবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। তবে ভর্তির সময়ে তার ডায়াবেটিস এর মাত্রা খুব বেশী ছিল। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি জানান, তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া যথাযথ নিয়ম মেনেই তার মরদেহ দাফন করা হবে বলে তিনি আরো জানান।

এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জনের রিপোর্টই নেগেটিভ এসেছে।
এদিকে সাতক্ষীরা জেলায় বুধবার পর্যন্ত মোট ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:০০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
২০৫ বার পড়া হয়েছে