১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাজ্য

প্রতিনিধির নাম:

অনলাইন ডেস্ক

৩২টি দেশে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। করোনার সংক্রমণ কমে আসায় এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। এই ৩২টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশের নামও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যারা দুই ডোজ টিকা নিয়েছেন তারা সহজেই ভ্রমণ করতে পারবেন। নতুন এই সিদ্ধান্তের কারণে ব্রিটেনের মানুষ আরও সহজেই অধিকসংখ্যক গন্তব্যে ভ্রমণ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

এ প্রসঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুজ বলেন, এই পরিবর্তনগুলো ভ্রমণকে আরও সহজ করে তুলবে, ব্যবসায় অগ্রগতি আসবে। তাছাড়া পরিবার, প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে সহজেই দেখা করা সম্ভব হবে।

তবে যেসব দেশ এখনো যুক্তরাজ্যের লাল তালিকায় আছে, সেখানে খুব বেশি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের ভ্রমণে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। ওইসব দেশ ব্রিটিশদের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করা হয়েছে।

নতুন ঘোষণায় যেসব দেশের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে সেগুলো হলো- বাংলাদেশ, টোকেলাউ ও নিউ, জিবুতি, গিনি, ফিজি, গাম্বিয়া, গায়ানা, কাজাখস্তান, কিরিবতী, কসোভো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, আলজেরিয়া, সাউ তোমি ও প্রিন্সিপে, সেনেগাল, সলোমন আইল্যান্ডস, টোগো, টোঙ্গা, আর্মেনিয়া, বেলারুশ, বেনিন, কমোরোস, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, টুভালু, ভানুয়াতু, কঙ্গো, আমেরিকা সামোয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া ও ঘানা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
১৮৯ বার পড়া হয়েছে