১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকর্মীদের দিয়ে নাট-বল্টু খোলাচ্ছে: কাদের

প্রতিনিধির নাম:
পদ্মা সেতুর উদ্বোধনে হতাশ হয়ে বিএনপি কাল্পনিক অভিযোগ আর সেতুর নাট-বল্টু খুলে দেশের উন্নয়নের বিরুদ্ধে হীন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৯ জুন) গণমাধ‌্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব‌্য করেন তিনি।

‘বিরোধী দল দমনে আরও হিংসাত্মক রূপে সরকার’- বিএনপি মহাসচিবের দেওয়া এই বিবৃতির প্রতিবাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেবের এই বিবৃতি বিএনপির দৈনন্দিন মিথ্যাচারের অপরাজনীতির অংশ ছাড়া আর কিছু নয়।’

তিনি বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে আজ বাংলাদেশে এক নবতর উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বাঙালি জাতির এই গণজাগরণে হতাশ হয়ে দিশাহারা বিএনপি আজ তাদের হতাশা-ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে কাল্পনিক নির্যাতন-নিপীড়নের অভিযোগ তুলছে। অপরদিকে বিএনপি নেতাকর্মীদের দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খুলে দেশের উন্নয়নের বিরুদ্ধে হীন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।’

বিএনপি পৃষ্ঠপোষকতায় বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমান ও মুফতি হান্নানের মতো ভয়ঙ্কর দুর্ধর্ষ জঙ্গিদের উত্থান ঘটে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই জঙ্গিগোষ্ঠী আওয়ামী লীগ সমাবেশ শুধু নয়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক জঙ্গি হামলা চালায় এবং এই জঙ্গিদের হামলা থেকে ব্রিটিশ কূটনীতিকও রেহাই পায়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির শীর্ষ নেতার উপস্থিতিতে ছাত্রদল-যুবদল নেতারা তাদের রাজনৈতিক সমাবেশে ‘৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার’-এ ধরনের প্রকাশ্যে খুনের হুমকি দেওয়ার পরও এবং ঔদ্ধত্যপূর্ণ ও ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ড করার পরও বিএনপি নেতাদের দমনে হিংসাত্মক আচরণ তো দূরের কথা, সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনও প্রকার আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

বিবৃতিতে ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্য বলেন, মিথ্যাচার-গুজব বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করবেন না। পদ্মা সেতু নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে উস্কানি দেবেন না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
১৬৫ বার পড়া হয়েছে