০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁধনের অর্জন

প্রতিনিধির নাম:
বিনোদন প্রতিবেদন
লাক্স সুন্দরী ও অভিনেত্রী আজমেরী হক ২০২১ সাল থেকেই সফলতার সুবাতাস নিয়ে পথ চলছেন। গত বছর তার অভিনীত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। আর এরপর থেকেই দেশি-বিদেশি গণমাধ্যমে তিনি গুরুত্বের সঙ্গে জায়গা পেতে থাকেন। দেশের পাশাপাশি বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবগুলোতে তার অভিনীত সেই সিনেমাটি প্রদর্শিত হতে থাকে। এভাবে ধীরে ধীরে একজন আন্তর্জাতিক তারকায় পরিণত হতে থাকেন তিনি।

এ প্রসঙ্গে বাঁধন বলেন, আমার অভিনীত এ সিনেমাটি আমার জীবনটাকেই বদলে দিয়েছে। তাই আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিচালক সাদের প্রতি। তিনি আমাকে সিনেমাটিতে না নিলে হয়ত এভাবে আলোচিত হতে পারতাম না। তবে ভবিষ্যতে আরও কিছু এমন কাজ করতে চাই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
২৪৯ বার পড়া হয়েছে