০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে অবৈধ দোকান উচ্ছেদ ২৫টি

প্রতিনিধির নাম:

অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (২৯ জুন) ডিএনসিসির অঞ্চল-৩ এ গুলশান-২ এর ৯১ নম্বর সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া।

অভিযানে ফুটপাত থেকে প্রায় ২৫টি অবৈধ টং দোকান অপসারণ করা হয়েছে। তবে কাউকে জরিমানা বা শাস্তি প্রদান করা হয়নি। এছাড়া ৯১ নম্বর সড়কটি দীর্ঘদিন যাবত লোহার ফেঞ্চ ও কাঁটাতার দ্বারা বন্ধ ছিলো। ফেঞ্চটি পুরোপুরি অপসারণ করে রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

এছাড়া আশপাশের আরও কিছু বাসা-বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে অপরিচ্ছন্ন পরিবেশ ও ময়লা আবর্জনা পাওয়ায় তাদেরকে সেসব অপসারণের নির্দেশ দিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
১৯১ বার পড়া হয়েছে