০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২০ বছর বয়সে অভিনেতা রাজীবের মায়ের মৃত্যু
না ফেরার দেশে চলে গেলেন ঢাকাই সিনেমার খ্যাতিমান অভিনেতা ওয়াসিমুল বারী রাজিবের মা হাজেরা খাতুন। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে পটুয়াখালীর দুমকি উপজেলার গ্রামীণ ব্যাংক সংলগ্ন বড় নাতি ওয়াসিমুল বারী মাসুদের বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ১২০ বছর। তিনি নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একই দিন সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গাবতলী এলাকার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হবে বলে জানা গেছে।
অভিনেতা রাজীব মারা গেছেন অনেক আগেই। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে আজও আছেন তিনি। এবার তার কাছেই পাড়ি দিলেন মা।
ট্যাগস :

















