০২:১১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. মেসবাহুল করিম রুবেল করোনাভাইরাসে আক্রান্ত

প্রতিনিধির নাম:

জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য ও যুব মহিলা লীগের সহ-সভাপতি আদিবা আনজুম মিতার স্বামী ডা. মেসবাহুল করিম রুবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের রেসপেরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক।

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর সান্নিধ্যে থাকাবস্থায় তিনি করোনাভাইরাস আক্রান্ত হন বলে জাগো নিউজকে জানিয়েছেন তার স্ত্রী সরকার দলীয় এমপি আদিবা আনজুম মিতা।

মিতা জানান, গত ২৩ মে তার স্বামীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। ২৭ মে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জানানো হয়, ডা. মেসবাহুল করিম রুবেল করোনাভাইরাস টেস্টের রিপোর্ট এসেছে পজিটিভ। ওই দিন থেকেই তিনি বাসায় আলাদা থাকা শুরু করেন। ইতোমধ্যে ডা. রুবেলকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক স্বামী আক্রান্ত হওয়ার পর এমপি আদিবা আনজুম মিতার পরিবারে আতংক ছড়িয়ে পড়ে। পরে মিতাসহ পরিবারের সদস্যরা (মেয়ে ও কাজের মহিলা) করোনাভাইরাস টেস্ট করেছেন। অবশ্য তাদের সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
২৪৯ বার পড়া হয়েছে