১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা
মাদারীপুরের রাজৈরে ইকবাল মোল্লা (৪০) নামে এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় মল্লিককান্দি নতুন সড়কের পাশের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইকবাল মোল্লা উপজেলার বদরপাশা ইউনিয়নের উমারখালী গ্রামের সুন্দর আলী মোল্লার ছেলে।
নিহত ইকবালের স্ত্রী মুর্শিদা বেগম বলেন,আমার স্বামী সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। মঙ্গলবার সকালে খবর পাই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, নিহত ইকবালের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ট্যাগস :

















