০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর নিয়ামতপুরে স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু

প্রতিনিধির নাম:

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর কাঁচির আঘাতে তুকাজেবা খাতুন (১৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী সালাউদ্দিন সনিকে (২০) আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের ধানশা গ্রামে এ ঘটনা ঘটে। তুকাজেবা খাতুন গ্রামের আবুল হোসেনের মেয়ে। আটক সালাউদ্দিন সনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মুরাদপুর গ্রামের আজিজুল হকের ছেলে।

নিয়ামতপুর থানার ডিউটি অফিসার সহকারী-উপপরিদর্শক (এএসআই) সিদ্দিক বলেন, গত কয়েকদিন থেকে সালাউদ্দিন সনি স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার সকালে সালাউদ্দিন তার গ্রামের বাড়ি মুরাদপুরে যেতে চাইলে স্ত্রী নিষেধ করেন। এতে উভয়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে সালাউদ্দিন কাঁচি দিয়ে স্ত্রী তুকাজেবা খাতুনের গলায় আঘাত করেন। তুকাজেবাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সালাউদ্দিন সনিকে সকাল সাড়ে ৭টার দিকে ধানশা গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:২৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
৪২৫ বার পড়া হয়েছে