০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতিনিধির নাম:

চট্টগ্রাম নগরীর মধ্য হালিশহরের বরখান এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।

শুক্রবার (২৬ জুন) রাত ১১টার দিকে বন্দর থানার ফকিরের টেকে এ ঘটনা ঘটে৷

নিহতের নাম সাগর। তিনি একজন টমটম চালক বলে জানা গেছে৷ গুরুতর আহত যুবকের নাম রাজু। তাকে আশংকাজনক অবস্থায় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে৷

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ‘মধ্য হালিশহর এলাকায় সাগর নামে ওই টমটম চালককে ছুরিকাঘাত করা হয়েছে। আহত সাগরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে বৃহস্পতিবার এক যুবকের সঙ্গে টমটম ভাড়ায় যাওয়া নিয়ে সাগরের কথা কাটাকাটি হয়েছিল। সাগর সেই যুবকের ভাড়ায় যেতে রাজি হয়নি। পরে শুক্রবার রাতে (২৬ জুন) আগের দিনের কথা কাটাকাটির জের ধরে সাগরকে ওই যুবকসহ কয়েকজন ছুরিকাঘাত করে।’

স্থানীয়রা জানান, ওই এলাকায় টমটম চলাচল নিয়ে প্রায় হাতাহাতি মারামারির ঘটনা ঘটে। আজও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে৷

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৪৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
১৮৮ বার পড়া হয়েছে