০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে ডুবে ছয় শিশুসহ ১২ জনের মৃত্যু

প্রতিনিধির নাম:

পানিতে ডুবে নোয়াখালীতে তিন, লক্ষ্মীপুরে দুই ও খাগড়াছড়িতে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় আরও ৬ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত জাগো নিউজে প্রতিনিধিদের পাঠানো সংবাদে-

নোয়াখালী : পুকুরের পানিতে ডুবে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ও অর্জুনতলা ইউনিয়নে খাদিজা আক্তার (২) ও জান্নাতুল ফেরদাউন প্রকাশ রুপা (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

খাদিজা উপজেলার কাদরা ইউনিয়নের কাদরা গ্রামের শহিদ উল্ল্যার মেয়ে এবং জান্নাতুল ফেরদাউস প্রকাশ রুপা উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের মো. আইয়ুবের মেয়ে।

স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ওই দুই শিশু খেলা করতে গিয়ে নিখোঁজ হয়।পরে বাড়ির লোকজন শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাদের নিজ নিজ বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে তাদেরকে সেনবাগ উপজেলা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে ওই এলাকাগুলোয় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় সেনবাগ থানা পুলিশের কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আবদুল বাতেন মৃধা জানান, এ ধরনের কোনো ঘটনা কেউ থানায় অবহিত করেনি।

অপরদিকে, সুবর্ণচর উপজেলার নঙ্গোলিয়া ভূমিহীন বাজারে পানিতে ডুবে চার বছরের শিশু মিমি মারা গেছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। মিমি চর নঙ্গোলিয়া ভূমিহীন বাজার এলাকার আবদুর রাজ্জাকের মেয়ে।

এলাকাবাসী জানায়, পরিবারের সদস্যরা দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন।তাদের অজান্তে কোনো এক সময় পানিতে পড়ে ডুবে যায় মিমি। পরে খোঁজ করে তার মরদেহ পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর : জেলার রায়পুর উপজেলায় খেলতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে পানিতে ডুবে সাইয়েদ আরিয়া (৩) ও সাইয়েদ ফাইয়াজ (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের চর আবাবিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরিয়া ওই গ্রামের সাইয়্যেদ মঞ্জিলের মুফতি সাইয়্যেদ মো. তাহের জাবেরী আল-মাদানীর মেয়ে ও ফাইয়াজ একই বাড়ির সাইয়্যেদ ফয়সাল জাবেরী আল-মাদানীর ছেলে।

হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। তাদের মরদেহ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

খাগড়াছড়ি : খেলতে গিয়ে আজাদ হোসেন নামে ৭ বছর বয়সের এক শিশু চেঙ্গী নদীতে ডুবে মারা গেছে। শুক্রবার (২৬ জুন) দুপুরের দিকে খাগড়াছড়ির আনন্দ অফিস সংলগ্ন দক্ষিণ গঞ্জপাড়া এলাকায় চেঙ্গী নদীতে এ ঘটনা ঘটে।

আজাদ হোসেন খাগড়াছড়ির গোলাবাড়ি ইউনিয়নের দক্ষিণ গঞ্জপাড়া এলাকার মো. নুরুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে অন্যান্য শিশুদের সাথে নদীর পাড়ে খেলাধুলা করার সময় হঠাৎ নদীতে পড়ে যায় আজাদ। এসময় সাথে থাকা শিশুদের চিৎকারে স্বজনসহ প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসর ডুবুরি দল ডুবে যাওয়ার সাড়ে তিন ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ জানান, এলাকার অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে শিশুটি পানিতে পড়ে যায়।

সুনামগঞ্জ : জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবুল মিয়া (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত দেড়টার দিকে উপজেলার আমজুর গ্রামের হারিবন হাওরে সাতজন জেলে এক সাথে মাছ ধরতে গেলে প্রচণ্ড বজ্রপাতে বাবুল মিয়া মারা যান এবং আউয়াল (৩০) নামের আরেক জেলে নিখোঁজ হন।

পুলিশ জানায়, রাতে সাতজন মিলে একটি নৌকা নিয়ে আমজুর গ্রাম থেকে হারিবন হাওরে মাছ ধরার জন্য রওনা হয়। পরে সেখানে গিয়ে তারা মাছ ধরতে থাকে। এ সময় প্রবল বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আঘাত এসে বাবুলের গায়ে পড়ে।একই সাথে আওয়ালও বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে নৌকা থেকে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় বাবুল এবং নিখোঁজ হয় আওয়াল। জেলেদেরকে নিয়ে আওয়ালকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। নৌকায় থাকা অন্য পাঁচজন জেলে অক্ষত রয়েছে।

মধ্যনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ অন্য জেলেকে খোঁজা হচ্ছে।

সাতক্ষীরা : জেলার দেবহাটায় মনিরুল ইসলাম মনি নামে এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার দক্ষিণ সখিপুর ইটভাটা সংলগ্ন এলাকার একটি বেগুন ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক মনিরুল ইসলাম (২৮) উপজেলার শিমুলিয়া গ্রামের ইসমাইল গাজীর ছেলে।

নিহতের পারিবার জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কে বা কারা থানায় যাওয়ার নাম করে ইজিবাইকটি ভাড়া করে নিয়ে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

দেবহাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, গলায় রশি দিয়ে পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটিও খুঁজে পাওয়া যায়নি। ধারণা করছি, গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনিরুলকে। ঘটনার অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।

গাজীপুর : মহানগরের পূবাইলের নারায়ণকুল এলাকায় ফোনে ডেকে নিয়ে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ নিয়ে গত ১২ ঘণ্টায় গাজীপুরের পৃথকস্থানে ৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে বৃহস্পতিবার বিকেলে গাছা থানা এলাকায় সহপাঠির অস্ত্রের আঘাতে পোশাককর্মী খুন হয়েছেন।

একই দিন রাতে কাশিমপুর থানা এলাকায় স্বামীর হাতে থাকা পাথরের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন এবং শুক্রবার ভোরে মহানগরের পূবাইল থানা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে এক যুবককে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানা পুলিশের এসআই মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আবুল কাশেম মোল্লা (২৭) উত্তর নারায়ণকুল এলাকায় আবুল কালাম আজাদের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, ভোররাতে মোবাইলে ফোন পেয়ে আবুল কাশেম মোল্লা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে নারায়ণকুল এলাকায় রাস্তার পাশে তার লাশ দেখে স্থানীয়রা থানায় ও স্বজনদের খবর দেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের মাথার পেছন দিকের ডান পাশে, ডান চোখে ও ডান হাতের কুনুইয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে হাতুরি বা রড জাতীয় বস্তু দিয়ে আঘাতগুলো করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

যশোর : সদর উপজেলার দেয়াপাড়া গ্রামে ছোট ভাইয়ের অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম নজু কাজী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত রাজ্জাক কাজী পলাতক রয়েছে। নিহত নজু কাজী ওই গ্রামের গণি কাজীর ছেলে।

নিহতের ছেলে কাজী মনিরুল ইসলাম জানান, তার দাদা কয়েক মাস হলো মারা গেছেন। তার মৃত্যুর পর থেকে জমি-জমা নিয়ে তার বাবা নজু কাজী ও ছোট চাচা রাজ্জাক কাজীর সাথে বিরোধ চলছিল। সকালের দিকে নিজ বাড়ির উঠানেই আবারও দুইভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। দীর্ঘসময় বাকবিতণ্ডার একপর্যায়ে রাজ্জাক কাজী একটি গাছিদা এনে নজু কাজীর গলায় কোপ দেয়।

এরপর গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর রাজ্জাক কাজীকে আটক করা হলেও অন্য চাচারা তাকে ছেড়ে দেয়।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ওসি (অপারেশন) ইন্সপেক্টর সুমন কুমার ভক্ত জানান, পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে নজু কাজী খুন হয়েছেন। পুলিশ অভিযুক্ত রাজ্জাক কাজীকে ধরতে অভিযান শুরু করেছে।

বান্দরবান : জেলার লামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রভুধন কর্মকার (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রভুধন কর্মকার ইয়াংছা বাজার এলাকার গুলির মাঠ পাড়ার বাসিন্দা তপন কর্মকারের ছেলে। সে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

সূত্র জানায়, দুপুর পৌনে ২টার দিকে প্রভুধন কর্মকার ইয়াংছা বাজারের জনৈক হাবিবুল্লাহর মার্কেটের পেছনে ছাগল চড়াতে যায়। এ সময় সে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রভুধন কর্মকারকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁ : নওগাঁয় পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর উল্টে এনামুল হক সোনা (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে শহরের ডিগ্রি কলেজ থেকে বাইপাস সড়কের গো-হাটী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক সোনা সদর উপজেলার বরুনকান্দিগ্রামের নজরুল ইসলামের ছেলে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, শুক্রবার সকালে একটি ট্রাক্টর শহরের ডিগ্রি কলেজের রাস্তা দিয়ে শীবপুর বাইপাস সড়কের দিকে যাচ্ছিল। পথেমধ্যে বাইপাস সড়কের গো-হাটী নামক স্থানে একজন বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

এসময় ট্রাক্টরে থাকা শ্রমিক এনামুল হক ট্রাক্টরের নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এনামুল হক।সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৩০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
১৬০ বার পড়া হয়েছে