০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিনাজপুরে মিল মালিককে হত্যা করে দুটি ইজিবাইক ছিনতাই
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেয়ায় নাসির উদ্দিন (৭০) নামে এক মিল মালিককে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীরা দুটি ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
বুধবার (২২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিল মালিক নাসির উদ্দিন ওই গ্রামের মৃত আসাব উদ্দিনের ছেলে।
স্থানীয়রা নাসিরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের ছেলে নুর আলম বাদী হয়ে মামলা করেছেন বলেও জানান ওসি আমিরুল ইসলাম।
ট্যাগস :

















