০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম:

রাজধানীর সবুজবাগ থানার কুসুমবাগ এলাকার একটি ভবনের বেজমেন্ট থেকে অজ্ঞাত এক নারীর (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) দুপুরে সবুজবাগ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রবীন্দ্রনাথ সরকার জানান, খবর পেয়ে মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে কুসুমবাগ রোড ১/১ এর ২ নম্বর চারতলা একটি বাড়ির বেজমেন্ট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরিত্যক্ত বেজমেন্টে হাঁটুপানি ছিল। ওই পানির ভেতর থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরনে ছিল কালো গ্যাবার্ডিন প্যান্ট। ধারণা করা হচ্ছে, ৭-৮ দিন আগে থেকেই মরদেহটি এখানে পড়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
২১০ বার পড়া হয়েছে