সুনামগঞ্জে করোনা শনাক্ত একদিনে ৮৩ জন
সুনামগঞ্জে একলাফে ছয়শ পার হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার রাতে সিলেটের দুইটি ল্যাবে সুনামগঞ্জে আরও ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৪৬ জনে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
জানা যায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হলে সেখানে ৭৯ জনের করোনা শনাক্ত হয় এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হলে সেখানে সুনামগঞ্জের ৪ জন শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন বলেন, আজ (সোমবার) রিপোর্টে সুনামগঞ্জের ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের বাড়িতেই আইসোলেশনে রাখা হবে এবং তাদের সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হবে। জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৭ জন এবং মারা গেছেন ৪ জন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরই জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক। পরবর্তীতে লকডাউন শিথিল করা হলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকে যা সোমবার পর্যন্ত দাঁড়িয়েছেন ৬৪৬ জন।

















