০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় দুর্বৃত্তরা কুপিয়ে দুইজন খুন

প্রতিনিধির নাম:

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা এবং মধুপুরে পৃথক দুটি ঘটনায় দুইজনকে গুলি করে ও কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত গভীর রাতে এই ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার ভাঁড়ারা খাঁপাড়া গ্রামের হুকুম আলী খাঁ (৬৫) এবং সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর পশ্চিমপাড়া গ্রামের মজনু মিয়া (৪০)। হুকুম আলী খাঁ ওই গ্রামের কালু খাঁর ছেলে আর মজনু মিয়া ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

তাদের মধ্যে একজনকে ঘুম থেকে ডেকে তুলে আর অন্যজনকে বাড়ি ফেরার পথে খুন করা করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি হুকুম আলীর বাড়িতে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তোলেন। এ সময় তিনি ঘর থেকে বাইরে বের হওয়া মাত্রই তাকে উদ্দেশ্য করে গুলি করে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই হুকুম আলী মারা যান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, সম্প্রতি হুকুম আলীর নাতী রবিউল ইসলামকে মারধরের ঘটনায় গত ৪ জুন থানায় একটি মামলা দায়ের করেন তিনি। সেই মামলার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে একই রাতে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর গ্রামে মজনু মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আতাইকুলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম জানান, শুক্রবার রাত ১১টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে বসে গল্প করে বাড়ি ফিরছিলেন মজনু। পথে তাকে দুর্বৃত্তরা কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মজনুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মৃতদেহ দুটির ময়নাতদন্তের জন্য শনিবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান হয়েছে। কি কারণে কারা তাদের হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া দুটি ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
১৭৬ বার পড়া হয়েছে