অগ্নিকাণ্ডে অবহেলা: ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে ভুক্তভোগীর মামলা
অগ্নিকান্ডে অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, প্রধান নির্বাহী, পরিচালক, দায়িত্বরত ডাক্তার নার্স, ও সেফটি সিকিউরিটির দায়িত্ব থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা করেছে নিহত একজনের স্বজন। নিহত এন্থনী পলের মেয়ের স্বামী রোনাল্ড নিকি গোমেজ রাতে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করেন।
গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা এস আই তোফাজ্জল হোসেন জানান, বুধবার রাত ৯টার দিকে সিইও, এমডি, চিকিৎসক ও নার্সসহ ৬ পদের নাম উল্লেখ করে পুরো কতপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলার বাদি রোনাল্ড রিকি গোমেজ যমুনা নিউজকে বলেন, ঘটনার দিন তিনি চাক্ষুস দেখেছেন ইউনাইটেডের কর্তাদের অবহেলা। দুইবার করোনা টেস্ট নেগেটিভ আসার পরও তার স্বজনকে ইচ্ছাকতভাবে রাখা হয় আইসোলেশন ইউনিটে। চিকিৎসব ও প্রশাসকদের স্বেচ্ছাচারিতায় আরো কয়জন নন-কোভিড রোগীকে সেখানে রাখা ছিল। অথচ তাদের করোনা নেগেটিভ ছিল। তাই এই ঘটনা ও ৫জন নিহতের পেছনে সম্পূর্ন দায় ইউনাইটেড হাসপাতালের। এই কয়েকদিন পরিবারের সবাই মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারন মামলা করতে কয়েকদিন দেরি হয়েছে বলে জানান রোনাল্ড। মামলার এজাহারে এন্থনী পলকে হাসপাতালে ভর্তির পর যা যা প্রত্যক্ষ করেছেন সব উল্লেখ করেছেন। এছাড়া আইসোলেশন ইউনিটের এসিতে লাগা ছোট্ট আগুন দায়িত্বরতদের অবহেলায় কীভাবে বড় হয়ে ৫জনের জীবন কেড়ে নিলো তার বর্ননা করেছেন রোনাল্ড। এজাহারে আরো উল্লেখ করা হয়, ঘটনার পর তারা লাশ চট্টগ্রামে নিতে হবে দেখে দেড় দিন ইউনাইটেডের মর্গ ব্যবহার করে। এজন্য ন্যুনতম মানবিকতা না দেখিয়ে ইউনাইটেডের কর্মকর্তারা তাদের কাছে বিল দাবি করেন। এমনকি হাসপাতালে ভর্তি ও চিকিৎসার জন্য দেড় লাখ টাকার ভাউচারও ধরিয়ে দেয়। গুলশান থানার ওসি বলেন, মামলাটি নেয়া হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

















