০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বজ্রপাতে ৪ উপজেলায় ৪ কৃষকের মৃত্যু

প্রতিনিধির নাম:

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কাছাকাছি সময়ে বজ্রসহ বৃষ্টিপাতের সময় কাহালু, শাজাহানপুর, ধুনট ও সারিয়াকান্দি উপজেলায় এই চার জন প্রাণ হারান। দুপুরে পর থেকেই বগুড়ায় থেমে থেমে বজ্রসহ ভারি বৃষ্টিপাত দেখা গেছে।
স্থানীয় পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে কাহালু উপজেলার এরুইল বাজারের পাশে কয়েকজন কৃষক ধান শুকাচ্ছিলেন। এসময় বজ্রপাতে ৩ জন আহত হন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মোকলেছার রহমানকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন।
প্রায় কাছাকাছি সময়ে শাজাহানপুর উপজেলার হরিণগাড়ী এলাকায় মাঠে কাজ করার সময় নুরুল ইসলাম নামের একজন কৃষক বজ্রাঘাতে প্রাণ হারান।
বিকেলে সারিয়াকান্দি উপজেলার কুড়ির চর এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন লেবু মণ্ডল নামের একজন কৃষক। ধুনট উপজেলায় বৃষ্টির সময় মাঠ থেকে গরুর ঘাস কেটে নিয়ে বাড়ি ফেরার পথে সালাম সরকার নামে আরেকজন কৃষক প্রাণ হারিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৪১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
২০৪ বার পড়া হয়েছে