০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: মাগুরা-১ আসনে আলোচোনায় ৩ প্রার্থী

প্রতিনিধির নাম:

মাগুরা প্রতিনিধি

নভেম্বরেই ঘোষিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল। নির্বাচন কমিশন ২০২৪ সালের জানুয়ারি মাসের ১ম সপ্তাহেই অনুষ্ঠিত করতে চায় নির্বাচনটি। এ জন্য আর্ন্তজাতিক চাপও রয়েছে। নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে চলছে নতুন মেরুকরণ। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো তাদের দলীয় প্রার্থী নির্বাচনে ব্যস্ত রয়েছে। বিশেষ করে শাসকদল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। এবার দলীয় প্রার্থীর বাইরেও সতন্ত্র প্রার্থী হিসাবে অনেকেই মাঠে নেমেছেন। এলাকায় তাদের প্রভাব ও জনপ্রিয়তাও রয়েছে। সিটিং যে সব এমপি এলাকায় অজনপ্রিয় হয়ে পড়েছেন তাদের এবার মনোনয়ন দিচ্ছে না আওয়ামী লীগ। আর এই সুযোগটিই নিচ্ছেন সতন্ত্র প্রার্থীরা।
দেশের অন্যান্য জেলার মত মাগুরা জেলার ২ টি আসনেও নতুন প্রার্থী নিয়ে আলোচনার ঝড় বইছে। কে কোন দলের মনোয়ন পাচ্ছেন তা নিয়ে সরব এলাকার ভোটাররা। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় এখন একই আলোচনা কে হচ্ছেন যোগ্য প্রার্থী।
এলাকাবাসীর ভাষ্য এবং দলীয় নেতাদের মন্তব্য থেকে জানাগেছে,মাগুরা জেলার ২ টি আসনেই এবার অসংখ্য প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী। তাদের পাশাপাশি রয়েছে শক্তিশালী সতন্ত্র প্রার্থী। এসব প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন।
সুত্রমতে মাগুরা ১ এবং ২ আসনে শাসকদল আওয়ামী লীগ থেকে হাফডজন করে প্রার্থী রয়েছেন। তারা আপ্রান চেষ্টা চালাচ্ছেন মনোনয়ন লাভের জন্য। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি থেকে ২/৩ জন করে প্রার্থীর নাম জোরে শোরে শোনা যাচ্ছে। মাগুরা- ১ আসনে শাসকদল আওয়ামী লীগ থেকে যে সব প্রার্থীর নাম আলোচনার শীর্ষে রয়েছে তারা হলেন: ক্রিকেটার সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল অব, আব্দুল ওয়াহহাব, বর্তমান সংসদ এড, সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবুল ফাত্তাহ, দলের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, আমেরিকা প্রবাসী এ কে এম কামরুজ্জামান ( চাঁন স্যার), জেলার ত্যাগী নেতা রানা আমীর ওসমান, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসের মিয়ার সন্তান বিপ্লবী নেতা কুতুবউল্লাহ কুটি মিয়া, জেলা নেতা,এড.শাখাররুল ইসলাম শাকিল ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।
মাগুরা- ২ আসনে বর্তমান সংসদ এড. ড. শ্রী বীরেন সিকদার, এড.ওহিদুর রহমান টিপু জেলা নেতা এড,শফিকুজ্জামান বাচ্চু,উপজেলা সভাপতি এড.আব্দুল মান্নান, কেন্দ্রিয় নেতা নির্মল কুমার চ্যাটার্জী, সাবেক সেনা কর্মকর্তা অধ্যাপক কাজী শরিফ উদ্দিন, প্রকৌশলী নূরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফি এবং সিনিয়র নেতা এড. আবু আইয়ুব বিশ^াস।
বিএনপি থেকে মাগুরা -১ আসনে মনোনয়ন চাইছেন সাবেক সংসদ সদস্য প্রার্থী জনপ্রিয় নেতা মো: মনোয়ার হোসেন খান, সাবেক সংসদ সদস্য প্রার্থী ইকবাল আখতার খান কাফুর, দলের আহবায়ক আলী আহমেদ বিশ^াস, যুগ্ম আহবায়ক মো: আকতার হোসেন ও যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর।
মাগুরা -২ আসনে বিএনপি থেকে সাবেক মন্ত্রী এড,নিতাই রায় চৌধুরী,সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক (কাজী কামাল) ও বিএনপি নেতা সোনা কাজীর নাম শোনা যাচ্ছে।
এ দিকে এ দুটি বড় দলের বাইরে মাগুরা -১ আসনে ছোট দল ও সতন্ত্র প্রার্থী হিসাবে ৩ জন প্রার্থীর নাম জোর আলোচনায় রয়েছে। তারা ইতিমধ্যেই নিজেদের প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে নেমে পড়েছেন। তাদের বেশ জনসমর্থনও লক্ষ্য করা গেছে। তারা হলেন, জাসদ (ইনু) থেকে জননেতা জাহিদুল আলম, সাবেক পৌর মেয়র তপন কুমার রায় (সতন্ত্র) এবং সাবেক সংসদ সদস্য প্রার্থী শ্রীপুরের কুতুব উল্লাহ কুটি মিয়া। এই ৩ জন প্রার্থী দলমত নির্বিশেষে সকল মহলের ভোট প্রত্যাশী। তবে কুটি মিয়া যদি আওয়ামী লীগের মনোনয়ন না পান তবে তিনি সতন্ত্র প্রার্থী হবেন এটা নিশ্চিত করেছেন। জননেত্রী শেখ হাসিনার প্রতি তার অগাধ আস্থা আছে জানিয়ে তিনি বলেন, মাগুরা -১ আসনে যদি এবারও বিজয় ঘরে তুলতে হয় তবে তাকেই মনোনয়ন দিতে হবে। অন্যথায় দলের ভরাডুবি নিশ্চিত। এ বিষয়টি মনোনয়ন বোর্ডের নেতাদের নলেজেও রয়েছে বলে তিনি জানান। অন্যদিকে জাসদ (ইনু) কেন্দ্রিয় নেতা জাহিদুল আলম মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে মাগুরা -১ আসনের মানুষ পরিবর্তন চাইছে। তাই তিনি প্রার্থী হয়েছেন। তিনি নির্বাচিত হলে মাগুরা জেলা থেকে সকল প্রকার অনিয়ম.দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজী,টেন্ডারবাজী,মাদক বাণিজ্য, ভুমি দস্যুতা নির্মুল করবেন। সাবেক পৌর মেয়র তপন কুমার রায় বলেছেন, বিগত ১৪ টি বছর ধরে তিনি একজন প্রভাবশালী রাজনৈতিক দুর্বৃত্তের হুমকিতে রয়েছেন। এবার ভোটের মাঠে তার প্রতিশোধ নিতে চান। তিনি সতস্ত্র প্রার্থী হয়ে লড়বেন। নির্বাচিত হলে সুখি সমৃদ্ধ মাগুরা জেলা গড়ে তুলবেন । বন্ধ করবেন সকল প্রকার দলীয় অপকর্ম। এলাকার মানুষের পাশে থেকে তাদের সুখ,দু:খ ভাগ করে নেবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
৪২৮ বার পড়া হয়েছে