কে হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের পরবর্তী চেয়ারম্যান?
রোস্তম মল্লিক
আগামী ৬ জানুয়ারি ২০২২ তারিখে অবসরে যাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর) এর বর্তমান চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম। তিনি ২০২০ সালের ৬ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করেন। তদস্থলে কে হচ্ছেন পরবর্তী চেয়ারম্যান সেটি নিয়ে রাজস্ব বিভাগে চলছে নানা জল্পনা- কল্পনা। ইতি মধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ফাইল ওয়ার্ক শুরু হয়েছে।
একাধিক সুত্রে জানাগেছে, এই মুহুর্তে রাজস্ব বিভাগের ৪ জন সৎ ও দক্ষ কর্মকর্তার একটি প্যানেল তৈরী করা হয়েছে। প্রধান মন্ত্রী ও অর্থ মন্ত্রীর সন্মতি পেলে তাদের মধ্য থেকেই ্একজনকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে।
এ দিকে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ পেতে বর্তমান চেয়ারম্যান জোর তদবির চালিয়ে যাচ্ছেন বলে জাতীয় রাজস্ব বোর্ডের একাধিক কর্মকর্তা মন্তব্য করেছেন। তারা জানান, বর্তমান চেয়ারম্যান আমলে রাজস্ব আহরণে ধীরগতি, মেধাবী কর কমিশনারদের অযথা হয়রানি, অদক্ষ ও জুনিয়র কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন, অর্থের বিনিময়ে প্রাইজ পোষ্টিং ,সিনিয়রদের রেখে জুনিয়রদের স্পর্শকাতর উচ্চপদে পদায়ন, জবাবদিহিতাহীন সংস্কুতি চালুকরণ, গণহারে বদলী, রাজস্ব আহরণে অনিহা, ভ্যাট ও আয়কর আহরণে নানা প্রকার জটিলতা সৃষ্টি ও রাজস্ব প্রশাসন পরিচালনায় চরম অদক্ষতার পরিচয় দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম ।
দেশ ও জাতির স্বার্থে একজন সৎ ও দক্ষ চেয়ারম্যান নিয়োগের জন্য তারা প্রধান মন্ত্রী ও অর্থ মন্ত্রীর কাছে জোর দাবীও তুলেছেন।













