০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্যোগ-ঝুঁকি মোকাবিলায় বিশ্বের আদর্শ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
সকলকে দুর্যোগের ঝুঁকি বিষয়ে সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই দেশটা আমাদের, কাজেই যত ঝুঁকি আসুক দেশের উন্নয়ন আমাদেরকে অব্যাহত রাখতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। দারিদ্রের হাত থেকে মানুষকে মুক্তি দিতে হবে।’ বঙ্গবন্ধু কন্যা জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ থেকে সেই বিখ্যাত উক্তি ‘আমাদের কেউ দাবায়ে রাখতে পারবানা’র উদ্ধৃতি তুলে ধরে বলেন, ‘যত দুর্যোগই আসুক বাঙালিকে, বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবেনা-এটাই হচ্ছে আমাদের কথা।’
ট্যাগস :













