তিনি লিখেন, কিছু ভুয়া পেজ এবং ইউটিউব আছে যাদের খেয়ে কোনো কাজ নাই বাজে কিছু গুজব রটাচ্ছে আমার নুসরাত নাকি আমাকে ছেড়ে চিকন আলীর সাথে পালিয়ে গেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কেউ গুজবে কান দিবেন না আমরা অনেক সুখে সান্তিতে সংসার করছি তাই হয় বা অনেকেরই সহ্য হচ্ছে না তাই আজে বাজে নিউজ করছে ইউটিউবে পেজে ভিউ বাড়ানোর জন্য ইনকাম করার জন্য আমাদের নাম ভাঙিয়ে খাচ্ছে ভিডিও বানাচ্ছে আমরা একসাথে আছি সং করছি সবাই দোয়া করবেন আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়!
প্রসঙ্গত, তথাকথিত অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ২০১৯ সালে গোপনে নুসরাত জাহান জিমুকে বিয়ে করেন। এনিয়ে তার সংসারে নানা ঝামেলা সৃষ্টি হয়। কিছুদিন আগেই নুসরাতের সঙ্গে হিরো আলমের সম্পর্কের অবনতির খবরও প্রকাশ্যে আসে।



















