১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাংসদ একরামকে কোম্পানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা কাদের মির্জার

প্রতিনিধির নাম:

কাদের মির্জা বলেন, ‘আমি কোম্পানীগঞ্জে, প্রয়োজনে ঢাকায় গিয়ে আন্দোলন শুরু করব তাঁর (সাংসদ একরামুল করিম চৌধুরী) বিরুদ্ধে। এই অপশক্তি ২০০১ সালে আপনাদের নেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নির্বাচন করেছে। তার পিতা হাজি ইদ্রিছ ১৯৭৩ সালে সহিদ উদ্দিন এস্কান্দর কচি ভাইয়ের বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করেছে বঙ্গবন্ধুর নমিনেশনকে অবজ্ঞা করে। তারা আজকে বড় বড় কথা বলে। যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে, এদের দল থেকে বিতাড়িত করতে হবে।’

কাদের মির্জা নিজের অনুসারীদের প্রতিপক্ষকে বিতাড়িত করার নির্দেশ দিয়ে বলেন, ‘আজ কোম্পানীগঞ্জকে যারা অস্থিতিশীল করছেন, তাঁদের চিহ্নিত করে কোম্পানীগঞ্জের রাজনীতি থেকে বিতাড়িত করে শান্তি স্থাপন করা হবে। আর একটা কথা বলে দিই, আমি আমেরিকা যাব, খুশি হওয়ার কোনো কারণ নেই। আমি বলেছি, আপনারা যদি শান্ত থাকেন, আমার কর্মীরা শান্ত থাকবে। আর যদি কোনো বিশৃঙ্খলা করেন, তাহলে আপনাদের কোম্পানীগঞ্জ থেকে বিতাড়িত করা হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
২০৪ বার পড়া হয়েছে