০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌরভকে টানতে চাইছে বিজেপি
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
রাজ্যে মমতা, কেন্দ্রে মোদি – উভয়পক্ষের সঙ্গে সুসম্পর্ক রেখে ব্যালেন্সের খেলা খেলছেন সৌরভ। মাস্টারস্ট্রোকটি দিয়েছেন কেন্দ্রের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির এই চাণক্য ভারতীয় ক্রিকেট বোর্ডের রাজনীতিতে সৌরভকে সমর্থন করে তাঁকে বোর্ড সভাপতি ও ছেলে জয় শাহকে বোর্ড সচিব পদে বসিয়েছেন। অমিত শাহ’র চেষ্টা ছিল রাজ্যসভা থেকে জিতিয়ে এনে সৌরভকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়ে ক্রীড়ামন্ত্রী করা এবং যথাসময়ে পশ্চিমবঙ্গে দলের প্রচারে সৌরভকে মুখ করা। কিন্তু সৌরভের আপাত নির্লিপ্ত প্ল্যান এ ভেস্তে দিয়েছে। এবার প্ল্যান বি’র দিকে নজর শাহ এর। এই প্ল্যান বি হল সরাসরি সৌরভকে বাংলার নির্বাচনে বিজেপির মুখ করা। কিন্তু সৌরভ পিছলে পিছলে যাচ্ছেন। স্নায়ুর লড়াইতে কে জেতেন অমিত শাহ না সৌরভ সেটাই এখন দেখার।
ট্যাগস :

















