০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আরও এক কিশোরের মরদেহ উদ্ধার, মোট ৩৩
বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ‘এমএল মনিং বার্ড’ থেকে আরও এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা দাঁড়াল ৩৩ জনে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে ফের উদ্ধার কাজ শুরু হয়। অভিযানের একপর্যায়ে দুপুর পৌনে ১টার দিকে আরও এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হলো।
ট্যাগস :















