০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অভিনেতা মাসুম আজিজ হাসপাতালে
হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা মাসুম আজিজ। শনিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। এরপর তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
মঞ্চ, টিভি নাটকের প্রবীণ অভিনেতা মাসুম আজিজ দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। ২০১৭ সালে তার হার্টের চারটি ব্লকে বাইপাস সার্জারি করা হয়। হার্টের সমস্যার পাশাপাশি বাধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন তিনি।
চলতি প্রজন্মের অনেক নির্মাতার পরিচালনায় অভিনয় করেছেন। মাসুম আজিজের রচনা ও নির্দেশনায় কিছুদিন আগেই মঞ্চে এসেছে নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’। দীর্ঘ কর্মজীবনে তিনি ৪০০ এর অধিক নাটকে অভিনয় করেছেন। এছাড়া বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন।
ট্যাগস :



















