০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার মুক্ত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কথা জানানো হয়।
এর আগে ১২ জুন পান্টাই মেডিকেল সেন্টারের ডা. লাই লাই কম সেনের দেয়া মেডিকেল রিপোর্টে প্রধানমন্ত্রী ক্যান্সার মুক্ত নিশ্চিত করা হয় বলে জানানো হয়েছে।
২০১৮ সালে প্রকাশ করা হয়েছিল যে, মুহিউদ্দিনের অগ্ন্যাশয়ের ক্যান্সার। যার কারণে তাকে বেশ কয়েক দফা কেমোথেরাপি নিতে হয়েছিল।
একই বছর জুলাইয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে টিউমারটি সারাতে তিনি মেডিকেল ছুটি নিয়েছিলেন। তিনি ২০১৮ এর আগস্টে কাজে ফিরে এসেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাগোহর নির্বাচিত প্রতিনিধি হিসাবে তার দায়িত্ব পালন করতে সচেষ্ট ছিলেন।
ট্যাগস :

















