০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্য থেকে ফিরে ২ জন করোনায় আক্রান্ত
যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশে ফিরে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তারা কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত দুইজনই উত্তরায় থাকেন। তারা ২০ দিন আগে লন্ডন থেকে ঢাকায় এসে অবতরণ করেন।
বিমানবন্দর সূত্র জানায়, আগত ২ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। তারা সেদেশ থেকে হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছিলেন। সেখানে লেখা ছিল যে তারা করোনায় সংক্রমিত ছিলেন না। দেশে ফেরার সময় তাদের দেহের তাপমাত্রা স্বাভাবিক ছিল তাই তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ট্যাগস :

















