কালবেলার রোষানলে গণপূর্তের প্রধান প্রকৌশলী ও তার সহযোগিরা!
স্টাফ রিপোর্টার
বিশ্বাস বিল্ডার্সের ঠিকাদারী লাইসেন্স ২ বছরের জন্য কালো তালিকাভুক্ত করায় দৈনিক কালবেলা পত্রিকার রোষানলে পড়েছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চেীধুরী ও তার সহযোগিরা। আক্রোশবশত: বিশ্বাস বিল্ডার্সের মালিকানাধীন দৈনিক কালবেলা পত্রিকায় ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সংখ্যায় প্রথম পাতায় ব্যানার শিরোনামে তারা একটি দীর্ঘ সংবাদ প্রকাশ করেছে। যার শিরোনাম: “জালিয়াতির জাল বুনে খালেকুজ্জামানের রাজত্ব”। পাশেই উপশিরোনাম আরেকটি সংবাদ প্রকাশ করেছে যার উপশিরোনাম “৩ পান্ডবের হাতে ক্ষমতার কলকাঠি”। এই দুটি সংবাদের তথ্য ভিত্তি অনুসন্ধান করে কোন দালিলিক প্রমান পাওয়া য়ায়নি। মনগড়া কল্প কাহিনীর মত গাল গল্প লিখে সেটি সংবাদ আকারে প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় প্রেস ক্লাকের একজন সিনিয়র সাংবাদিক জানান,এ ধরনের সংবাদকে মূলত: “টার্গেট নিউজ” বলা হয়। কোন ব্যক্তির প্রতি চরম আক্রোশ থাকলেই তার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য পত্রিকার পাতায় এ ধরনের শিরোনাম হয়ে থাকে। এটা কোনভাবেই শুদ্ধ সাংবাদিকতা নয়।
হঠাত করে দৈনিক কালবেলা পত্রিকা কেন প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চেীধুরী ও তার ৩ সহযোগীর বিরুদ্ধে এ ধরনের কেচ্ছা কাহিনীমূলক সংবাদ প্রচার করলো তার নেপথ্য কাহিনী অনুসন্ধান করে জানাগেছে। পত্রিকাটির মালিক বিশ্বাস বিল্ডার্সের একটি ঠিকাদারী লাইসেন্স রয়েছে গণপূর্ত অধিদপ্তরে। এই লাইসেন্সের নাম: বিশ্বাস ট্রেডিং এন্ড কন্সট্রাকশন। এই লাইসেন্সের অনুকুলে চট্রগ্রামে কয়েকটি প্রকল্পের নির্মাণ কাজ চলমান রয়েছে। কিন্তু প্রতিষ্ঠান প্রধান নজরুল ইসলাম দুলাল ২০২৪ এর ৫ আগষ্টের পর থেকে পলাতক রয়েছেন। ফলে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে প্রায় ২ বছর। এতে করে প্রকল্পের ব্যায় বৃদ্ধি পাচ্ছে আবার চুক্তিপত্রের সময় মত তারা কাজ শেষ করতে পারছেন না। ফলে গণপূর্ত অধিদপ্তর সমস্ত বিধি বিধান পালন করে বিশ্বাস বিল্ডার্সের ঠিকাদারী লাইসেন্স বিশ্বাস ট্রেডিং এন্ড কন্সট্রাকশনকে ২ বছরের জন্য কালো তালিকাভুক্ত করে পত্র জারি করেছে। কার্যাদেশও বাতিল করেছে। আর এতেই ক্ষিপ্ত হয়েছেন বিশ্বাস বিল্ডার্সের মালিকানাধীন পত্রিকা দৈনিক কালবেলা।










