০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টার দায়িত্ব বণ্টন

প্রতিনিধির নাম:

প্রধানমন্ত্রী উপদেষ্টা পদে নিয়োগ পাওয়া ছয় জনের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। পুরনো উপদেষ্টাদের সঙ্গে এবার নতুন করে যুক্ত হয়েছেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এবার প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে সাত জনে।

গত ১১ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সইয়ে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়। রবিবার (২১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক গেজেটের মাধ্যমে তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তারা মন্ত্রীর পদমর্যাদা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন ড. মসিউর রহমান (অর্থনৈতিক বিষয়ক), ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী (বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক), সালমান এফ রহমান (বেসরকারি শিল্প ও বিনিয়োগ) ও সজীব আহমেদ ওয়াজেদ জয় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
২০৩ বার পড়া হয়েছে