০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার থেকে কাজ করবে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন

প্রতিনিধির নাম:
আসন্ন জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক দল পাঠাবে কিনা প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন ঢাকায় এক সপ্তাহ কাজ করে সে বিষয়ে মূল্যায়ন করবে। মূল্যায়ন শেষে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে তথ্য-উপাত্ত বিনিময়ের কথা রয়েছে।

ঢাকার অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবা‌সের তথ্য অনুযায়ী, আইআরআই এবং এনডিআই এর সমন্বয়ে গঠিত প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন ঢাকায় আসার কথা ছিল শনিবার (৭ অক্টোবর)। শনিবার এই বিষয়ে হালনাগাদ তথ্য জানার জন্য ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবা‌সের যোগাযোগ করলে আইআরআই এবং এনডিআই এর সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়। এদিন আইআরআই এবং এনডিআই এর সংশ্লিষ্টদের কাছে ইমেইল পাঠিয়ে হালনাগাদ তথ্য জানতে চাইলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, আইআরআই এবং এনডিআই এর সমন্বয়ে গঠিত প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন শনিবার দুইভাগে ঢাকায় পৌঁছেছেন। এই দলটি রোববার দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে, রোববার বিকেলে দেশের একাধিক নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবে, যার মধ্যে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জনিপপ রয়েছে। পরদিন সোমবার ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর দিন মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হওয়ার কথা সফররত আইআরআই এবং এনডিআই এর সমন্বয়ে গঠিত প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশনের।

আইআরআই গত ২৭ সেপ্টেম্বরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত আইআরআই এবং এনডিআই যৌথ সমন্বয়ে গঠিত প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন ৮ অক্টোবর থেকে ঢাকায় আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করবে। প্রতিনিধি দলটি এক সপ্তাহ বাংলাদেশে অবস্থান করে আসন্ন নির্বাচনের পরিবেশ বোঝার চেষ্টা করবে। প্রতি‌নি‌ধি দ‌লে ছয়জন সদস্য এবং তা‌দের সহায়তার জন্য কিছু কর্মকর্তা থাক‌বেন। তারা বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বি‌ভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি এবং ঢাকার বি‌দে‌শি মিশ‌নের কূটনী‌তিক‌দের স‌ঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। এক সপ্তাহের পর্যবেক্ষণ শেষে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন এক প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে তাদের মূল্যায়ন তুলে ধরবেন। যেখানে নির্বাচন প্রসঙ্গে ইতিবাচক প্রবণতা এবং উদ্বেগের বিষয়গু‌লো উল্লেখ থাকবে।
এছাড়া তারা কিছু সুপা‌রিশ করবেন। পরবর্তী‌ সময়ে তারা আন্তর্জাতিক স্টেকহোল্ডার, ওয়াশিংটন ডিসিতে নীতিনির্ধারক এবং বাংলাদেশের নির্বাচনী অখণ্ডতা সমর্থনকারী নির্বাচনী এলাকাগুলোর সঙ্গে ধারাবাহিক ব্রিফিং এবং পরামর্শের আয়োজন করবে। প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশনের প্রাথ‌মিক ভূ‌মিকা হ‌লো নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনী প্রেক্ষাপটে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য প্রদান করা। সর্বোপরি বাংলাদেশের জাতীয় নির্বাচ‌নে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠা‌বে কি না, তা নির্ধারণ করা হ‌বে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
১৭৭ বার পড়া হয়েছে