০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবার বিসিবি সভাপতি পাপন

প্রতিনিধির নাম:

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বুধবার। গতকাল চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এদিনই নতুন বোর্ডের প্রথম সভায় নাজমুল হাসান পাপনকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন পরিচালকরা। টানা চতুর্থবার বিসিবি সভাপতির দায়িত্ব পেলেন তিনি। পরিচালকদের উদ্দেশ্যে নাজমুল হাসান বলেন, ‘আমাদের অনেক কাজ বাকি, অল্প না। এতদিন যে কাজ করেছি, যদি মনে করেন অনেক
কিছু করে ফেলেছি এটি ভুল হবে। সবচেয়ে কঠিন সময়টা সামনে আসছে। এখনকার সময় আগের চেয়ে অনেক কঠিন। আমাদের প্রত্যাশা বেড়েছে, তেমনি আমাদের প্রতিও মানুষের প্রত্যাশা বেড়েছে। আগে কোনো ভালো দলের বিপক্ষে এক ম্যাচ জিতলে সেটিই ছিল বিরাট খুশির খবর। এখন দেশে এনে ৪-১ এ জিতলেও বলে হোয়াইটওয়াশ কেন হলো না। প্রত্যাশা এখন অনেক বেশি।’

সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে প্রথমবার বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। ২০১৩ সালের অক্টোবরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হন তিনি। এর পর ২০১৭ সাল ও এবার বোর্ড সভাপতি হলেন। অবশ্য আগের দুই নির্বাচনে সরাসরি বোর্ড পরিচালক হয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে। এবারের নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নাজমুল হাসান। আবাহনীর এই কাউন্সিলর ৫৭ ভোটের মধ্যে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে সবচেয়ে বেশি সময় তিনিই থাকছেন।

বিসিবির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন চূড়ান্ত যে ফল ঘোষণা করেছেন, সেখানে জয়ী প্রার্থীরা হলেন- ক্যাটাগরি-১ : নাঈমুর রহমান, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দিন, আকরাম খান, শেখ সোহেল, কাজী ইনাম, সাইফুল আলম স্বপন, আনোয়ারুল ইসলাম, আলমগীর খান, শফিউল আলম চৌধুরী। ক্যাটাগরি-২ : নাজমুল হাসান, গোলাম মুর্তজা, নজিব আহমেদ, মাহবুব উল আনাম, ওবেদ রশিদ নিযাম, সালাউদ্দিন চৌধুরী, ইসমাইল হায়দার মল্লিক, এনায়েত হোসেন সিরাজ, ফাহিম সিনহা, ইফতেখার রহমান, মনজুর কাদের, মনজুর আলম (মনজু)। ক্যাটাগরি-৩ : খালেদ মাহমুদ সুজন। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত : সাজ্জাদুল আলম ও জালাল ইউনুস।

নতুন বোর্ডের প্রথম সভায় পরিচালকরা নাজমুল হাসানকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। অবশ্য নির্বাচনের আগ থেকেই নাজমুল হাসান বলছিলেন, ডাক্তার তাকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন। শেষ পর্যন্ত অবশ্য ক্রিকেট থেকে দূরে থাকা হলো না তার। আবাহনী থেকে পরিচালক হওয়ার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছেন। পরিচালক হওয়ার পর আবারও বোর্ড সভাপতির দায়িত্বও নিলেন তিনি। এবারের নির্বাচনে ২৫ বোর্ড পরিচালকের মধ্যে ১৯ জনই ছিলেন আগের বোর্ডে। বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পর নাজমুল হাসান জানান, দলকে শীর্ষ পাঁচে নিয়ে যাওয়াটাই তার প্রথম লক্ষ্য। তিনি বলেন, ‘বর্তমানে তিন ফরম্যাটের মধ্যে শুধু ওয়ানডেতে আমরা মোটামুটি ভালো। শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ এই দুই বিশ্বচ্যাম্পিয়নের ওপরে আমরা আছি। পরের লক্ষ্য শীর্ষ পাঁচে যাওয়া।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে বাংলাদেশ দল এখন ওমানে। ১৭ অক্টোবর উদ্বোধনী দিনে মাঠে নামবেন টাইগাররা। প্রথম পর্বের বাধা পেরোতে পারলে মাহমুদউল্লাহরা দ্বিতীয় রাউন্ডে খেলবে। নাজমুল হাসান মনে করেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস বাংলাদেশকে বিশ্বকাপে ভালো খেলতে সাহায্য করবে। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে সমস্যা একটিই- এটি পাওয়ার গেম, আমাদের ব্যাটিংয়ে সেই পাওয়ার এখন পর্যন্ত রপ্ত করতে পেরেছি বলে মনে হয় না। বোলিংয়ে আমাদের এখন বৈচিত্র্য এসেছে। ফিল্ডিংও আগের চেয়ে ভালো হয়েছে। গত তিন সিরিজ জয়ের যে আত্মবিশ্বাস বাংলাদেশ নিয়ে গেছে, আমার বিশ্বাস- এই আত্মবিশ্বাস বাংলাদেশকে সাহায্য করবে।’ তিনি আরও বলেন, ‘আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে ভারত-পাকিস্তানের মতো দলের বিপক্ষে খেলতে হবে। আমাদের সুবিধা হলো কন্ডিশন। অনেকটা আমাদের কন্ডিশনের মতোই। গতবার এশিয়া কাপ খেলেছি, দেখেছি কন্ডিশন কেমন। এখনো যে আইপিএল হচ্ছে, দেখে মনে হচ্ছে অনেকটা আমাদের মতোই উইকেট। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো আহামরি উইকেট না। পাকিস্তান সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাবে, সঙ্গে আফগানিস্তানও। তবে এ ধরনের মাঠে খেলে আমরা অভ্যস্ত। আমার ধারণা, কন্ডিশন নিয়ে বাংলাদেশ দলের কোনো সমস্যা হবে না।’

বিসিবি সভাপতি জানান, তাদের কাজের টপ প্রায়োরিটি লিস্টে থাকবে শেখ হাসিনা স্টেডিয়াম যত দ্রুত সম্ভব চালু করা। তিনি বলেন, ‘ আমরা যে আইসিসি ইভেন্টে আবেদন করেছি সেখানে আমাদের এ স্টেডিয়াম দেখানো আছে। এটা ছাড়া কিন্তু আমরা ওই টুর্নামেন্ট পাব না। এছাড়া সংবিধানে কোথায় কি পরিবর্তন আনা যায় তা নিয়ে পরের বোর্ড মিটিংয়ে পরিচালকা মতামত উপস্থাপন করবেন। ফাইনালি আঞ্চলিক ক্রীড়া সংস্থা তৈরি। ক্রিকেট অ্যাকাডেমি ইতোমধ্যে এক জায়গায় হয়েছে আরেক জায়গায় হচ্ছে। আর কোথায় কোথায় হবে এটি নিয়ে প্রস্তাব করেছি। আর বয়সভিত্তিকের জন্য ডেডিকেটেড অ্যাকাডেমি হবে। ব্যাটিংয়ের জন্য একটা, পেসারদের জন্য একটা আর স্পিনারদের জন্য একটা। এটা জাতীয় ক্রিকেটারদের জন্য না, ডেভেলপমেন্টের উদ্দেশ্যে। এখানে দেশি হোক বা বিদেশি ডেডিকেটেড কোচ থাকবে। এ ছাড়া আমাদের খেলার মাঠ দরকার ৮-১০টা, যেখানে সারা বছর খেলা চালাতে পারি। আর এই মাঠগুলো বিসিবি পরিচালনা করবে।’ আমরা (বিসিবি) পরিচালনা করব।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
১৮২ বার পড়া হয়েছে