০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোস্তম মল্লিক এর সমকালীন কবিতা : আহা দেশটা কার?

প্রতিনিধির নাম:
সময়টা যায় বয়ে
জীবনটা যায় ক্ষয়ে
বন্ধ হয়না তবু মিথ্যাচার
ময়ূরপুচ্ছ কাক
ছড়াচ্ছে উত্তাপ
জাতির সামনে ঘোর অন্ধকার।
আহা দেশটা কার?
আহা দেশটা কার?
ধনী হচ্ছে ধনী
গরীব টানছে ঘাণি
কেউ নেই ও প্রান্তে তাকাবার
রক্ষক ভক্ষক হয়ে
টানছে যমালয়ে
ঘুমহীন রাত কাটে জনতার।
আহা দেশটা কার?
আহা দেশটা কার?
ভেজাল কারবারী
অর্থপাচারকারী
সিন্ডিকেটে বাঁধা বাজার দর
চাল ডাল তেল নুন
অবিচারে হয় খুন
এ যেন দানবীয় মহাকারবার।
আহা দেশটা কার?
আহা দেশটা কার?
নীতিহীন দেশ নেতা
দিচ্ছে ভীষণ যাতা
ভাষাহীন প্রতিবাদ,রুদ্ধদ্বার
কামার কুমার জেলে
মধ্যবিত্ত শূলে
সব পথ রুদ্ধ বেঁচে থাকার।
আহা দেশটা কার?
আহা দেশটা কার?
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
২৭৮ বার পড়া হয়েছে

রোস্তম মল্লিক এর সমকালীন কবিতা : আহা দেশটা কার?

আপডেট সময় ১২:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
সময়টা যায় বয়ে
জীবনটা যায় ক্ষয়ে
বন্ধ হয়না তবু মিথ্যাচার
ময়ূরপুচ্ছ কাক
ছড়াচ্ছে উত্তাপ
জাতির সামনে ঘোর অন্ধকার।
আহা দেশটা কার?
আহা দেশটা কার?
ধনী হচ্ছে ধনী
গরীব টানছে ঘাণি
কেউ নেই ও প্রান্তে তাকাবার
রক্ষক ভক্ষক হয়ে
টানছে যমালয়ে
ঘুমহীন রাত কাটে জনতার।
আহা দেশটা কার?
আহা দেশটা কার?
ভেজাল কারবারী
অর্থপাচারকারী
সিন্ডিকেটে বাঁধা বাজার দর
চাল ডাল তেল নুন
অবিচারে হয় খুন
এ যেন দানবীয় মহাকারবার।
আহা দেশটা কার?
আহা দেশটা কার?
নীতিহীন দেশ নেতা
দিচ্ছে ভীষণ যাতা
ভাষাহীন প্রতিবাদ,রুদ্ধদ্বার
কামার কুমার জেলে
মধ্যবিত্ত শূলে
সব পথ রুদ্ধ বেঁচে থাকার।
আহা দেশটা কার?
আহা দেশটা কার?