০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিচারহীনতার কারণেই এমন ঘটনা’

প্রতিনিধির নাম:
মানবাধিকার কর্মী এডভোকেট এলিনা খান বলেছেন, বিচারহীনতার কারণেই কক্সবাজারের চকরিয়ায় মা ও মেয়েকে রশি বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। এর আগেও আমরা এ ধরনের ঘটনা দেখেছি জনপ্রতিনিধি গাছে বেঁধে মানুষ পিটিয়েছেন। মানব সেতু বানিয়ে তার উপড় দিয়ে হেঁটে গিয়েছেন। এইসব ঘটনার তাৎক্ষণিক বিচার হয়না বলেই বার বার একই ঘটনা ঘটছে। মানবজমিনকে তিনি বলেন, সারা দেশেই এ ধরনের ঘটনা ঘটছে। কিন্তু আমরা কয়টির খবর জানতে পারি? চকরিয়ায় যে  অমানবিক ঘটনাটি ঘটেছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ায় আমরা জানতে পেরেছি। তা না হলে  হয়তো আমরা জানতেও পারতাম না। এ রকম অনেক ঘটনা ঘটে যা আমরা জানতে পারিনা।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
৪৯১ বার পড়া হয়েছে