০২:০৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উন্নয়নের নামে বিনাশী প্রকল্প
তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, দেশের সম্পদ মাটির নিচে থাকুক কিংবা উপরে এর মালিক জনগণ, উন্নয়নের নামে কোনো প্রাণবিনাশী প্রকল্প মানুষ মেনে নেবে না। গতকাল ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের আলোচনা সভায় অডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখন চীনা কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে আবারও ফুলবাড়ী খনি নিয়ে চক্রান্ত হচ্ছে। কিন্তু ১৪ বছরের শিক্ষা হচ্ছে চক্রান্ত করে কোনো লাভ হবে না। তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প মানে খনি করা, কিংবা জিডিপি বাড়ানো নয়। উন্নয়ন হচ্ছে মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করা, প্রাণ-প্রকৃতি পরিবেশ রক্ষা করে মানুষের শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক অধিকার নিশ্চিত করা। উন্নয়নের নতুন চিন্তা ফুলবাড়ী আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হচ্ছে।
ট্যাগস :
















