০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রশিদ আমার দিকে তাকালে, ওকে শেষ করে দেব : গেইল
কড়া চোখে রশিদ খানের তাকানো পছন্দ নয় তার। তাই বছর দুয়েক আগে আইপিএলে ‘ক্যারিবিয়ান দৈত্য’ ক্রিস গেইল তার ব্যাটিং পার্টনার লোকেশ রাহুলকে বলেছিলেন, ‘রশিদ আমার দিকে তাকালে, ওকে আমি শেষ করে দেব।’
আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে এক চ্যাট শোয়ে এ কথা জানিয়েছেন লোকেশ রাহুল নিজেই। সেই চ্যাট শোয়ে উপস্থিত ছিলেন ক্রিস গেইল নিজেও।
সেই ম্যাচে গেইল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ৬৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। রশিদ খানসহ হায়দরাবাদের বাকি বোলারদের যথেচ্ছ মেরেছিলেন তিনি। গেইল মেজাজে থাকলে তাকে থামানো খুবই কঠিন। রাহুল বলছিলেন, ‘গেইল রেগে রয়েছে তা প্রথম দেখলাম। আমাকে বলছিল, আমাকে স্ট্রাইক দাও। আমি রশিদ খানের বল খেলতে চাই।’ সেই প্রথম ‘আমাকে দাও’ গোছের ব্যাপার রাহুল লক্ষ্য করেছিলেন গেইলের মধ্যে।
ট্যাগস :

















