০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলেন বিখ্যাত প্রযোজক

প্রতিনিধির নাম:

করোনার থাবায় সারা বিশ্বেরই থমথমে পরিবেশ। হতাশায় ভুগছেন অসংখ্য মানুষ। এরমধ্যে সিনেপাড়া থেকে আসছে একের পর এক আত্মহত্যার খবর। বলিউডের সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার রেস কাটতে না কাটতেই এবার হলিউডে ঘটলো একই ঘটনা। আত্মহত্যা করেছেন হলিউডের জনপ্রিয় লেখক, প্রযোজক স্টিভ বিং।

আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যাম সূত্রে জানা গেছে, সোমবার ক্যালিফোর্নিয়ায় নিজের বিলাস বহুল অ্যাপার্টমেন্টের ২৭ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন স্টিভ বিং। শোনা যাচ্ছে, দীর্ঘদিন হোম আইসোলেশনে থেকে তিনি হতাশ হয়ে পড়েন। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

এই প্রযোজকের বয়স হয়েছিলো মাত্র ৫৫ বছর। ‘গেট কার্টার এভরি বার্থ’ ও ‘টম হ্যাংকসের ‘দ্য পোলার এক্সপ্রেসের’ মত চলচ্চিত্রের প্রযোজক ছিলেন তিনি।

সমাজের উন্নয়ন মূলক কাজেও থাকতেন। সব সময় মানুষের পাশে থাকতে ভালোবাসতেন। তার সম্পত্তির অধিকাংশই তিনি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে দান করেছেন বলে জানা গেছে। বর্তমানে স্টিভের দুই সন্তান রয়েছে।

বিখ্যাত প্রযোজকের আত্মহত্যার ঘটনায় হলিউডে নেমেছে শোকের ছায়া। জানা গেছে, লকডাউনের আগে থেকেই মানসিক অস্থিরতায় ভুগছিলেন স্টিভ। কিন্তু তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
২১৭ বার পড়া হয়েছে