০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ষায় যেসব ফল খেলে সুস্থ থাকবেন
প্রকৃতিতে এখন বর্ষাকাল। এই সময়ে বেশিরভাগ মানুষেরই রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়। কারণ নানারকম সংক্রমণ এই সময়ে দেখা দিতে পারে। বর্ষাকালে জ্বর-সর্দি-কাশির পাশাপাশি হজমের সমস্যা দেখা দেয় এবং মশাবাহিত রোগের সমস্যা বেড়ে যেতে পারে।
বর্ষায় বাতাসে আর্দ্রতা বেশি থাকে। এসময় রোগের প্রকোপ বেশি থাকায় প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রয়োজন। সেজন্য প্রতিদিনের খাবার যুক্ত করতে হবে কিছু ফল। এমনটাই জানাচ্ছে বোল্ডস্কাই। চলুন জেনে নেয়া যাক কোন ফলগুলো খাবেন-
আপেল: বর্ষাকালে প্রতিদিন একটি করে ফল খাওয়া খুবই ভালো। এতে অনেক রকম রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তার মধ্যে আপেল খুবই উপকারী। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই নিয়মিত খাবারের তালিকায় ১টি করে আপেল রাখা উচিত।
ট্যাগস :

















