০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আফগানিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খানের মা আর নেই
পৃথিবীর সবচেয়ে আপন মানুষটিকে হারিয়ে ফেললেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান। আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে তিনিই মা হারানোর খবরটি নিশ্চিত করেছেন।
রশিদ খানের মা অসুস্থ ছিলেন বেশ কয়েকদিন ধরেই। আফগানিস্তান তথা বিশ্বের অন্যতম সেরা এই লেগস্পিনার গত ১২ জুন আরেকটি ফেসবুক স্ট্যাটাসে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছিলেন।
২১ বছর বয়সী রশিদ অল্প কদিনেই বিশ্ব ক্রিকেটের বড় তারকায় পরিণত হয়েছেন। পুরো বিশ্বেই তার ভক্ত আছে। প্রিয় তারকার স্বজন হারানোর খবর শুনে তারাও কষ্ট পাচ্ছেন। সমবেদনা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
ট্যাগস :

















