০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লয়েড হত্যার প্রতিবাদে মিছিলের নেতৃত্ব দেন ড. রাব্বী

প্রতিনিধির নাম:

যুক্তরাষ্ট্রের মিশিগানের গভর্নর এবং লেফট্যানেন্ট গভর্নর জর্জ ফ্লোয়েড হত্যার প্রতিবাদে মার্চ করেছেন। তাদের অংশগ্রহণে হওয়া বিশাল মিছিল পরিচালনা ও স্লোগান দেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ড. রাব্বী আলম ।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় মিশিগানের হাইল্যান্ড পার্ক শহরের সিটি হলের সামনে এক শান্তিপূর্ণ  প্রতিবাদ র‌্যালির আয়োজন করা হয়। খৃষ্টান পাদ্রী চার্লস ডিকিনসনের নেতৃত্বে যোগদান করেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, জিউস সকল ধর্মের নেতৃবৃন্দ। মুসলমানদের পক্ষ থেকে যোগদান করেন বসনিয়ান ইমাম আরিফ হুসকিক এবং লেবানীস ইমাম এলাহী। মিশিগানের বিভিন্ন শহর থেকে একশত খৃষ্টান বিশপ, প্যাশ্টর, এবং ডিকেন্স যোগদান করেন।

এতে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটম্যার, লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রেষ্ট, ডিট্রয়েট সিটির মেয়র মাইক ডুগান, হাইল্যান্ড পার্ক সিটির মেয়র হুউবার্ট ইউুপ, অনেক স্টেট রিপ্রেজেনটেটিভ, স্টেট সিনেটর, এবং মিশিগান ডেমোক্রাটিক পার্টির নেতৃবৃন্দ, বিশেষ করে ১৪ ডিস্টকের ভাইস চেয়ারম্যান ড. রাব্বী আলম, প্রিনসেস গেইল এবং মিনহাজ রাসেল চৌধুরী ।

প্রতিবাদী এ মার্চের অংশ হিসেবে উডওয়ার্ড এভিনিউতে ৫ মাইল মার্চ করা হয় । মার্চ শুরু হয় বেলা সাড়ে ১১টায় এবং শেষ হয় দুপুর ২.৩০ মিনিটে । হাইল্যান্ড পার্ক হতে শুরু করে ডেট্রয়েটের ওয়াইনে স্টেট ইউনিভার্সিটির কেন্দ্রীয় ক্যাম্পাসে মিছিল শেষ হয় ।

মিছিলে শান্তি বজায় রাখতে ডেট্রয়েট পুলিশ চিফ ক্রেইগ কড়া ব্যাবস্থাপনা করেন । ওয়াইনে কাউন্টির শরীফ বনি নেপিলিয়ানো ডেপুটি হল ওয়াশিংটনের সার্বিক সাহয়তা নেন। হাইল্যান্ড পার্কের পুলিশ চিফ হিলটন নেপোলিয়ন তার ডিপার্টমেন্টের সার্বিক সহায়তা করেন । পুলিশ এই প্রতিবাদকে শান্তিপূর্ণভাবে পালন করতে সাহয়তা করেছে ।

পুলিশের নির্যাতনে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের সন্মানার্থে সকল প্রতিবাদকারী হাঁটু গেড়ে রাস্তার ওপর বসে পড়েন। এভাবে তার সম্মানে নিরবতা পালন করা হয় ।

মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশি—আমেরিকান ড. রাব্বী আলম, আফ্রিকা-আমেরিকান ড. জেমস ব্রাউন এবং ড. জেসন হল।

ড. রাব্বী বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ফ্লয়েডের জাস্টিস না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো শান্তি আসবে না।’

ড. জেমস ব্রাউন বলেন, ‘আমরা গর্বিত এ জন্য যে আমাদের সঙ্গে আমাদের গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর  এবং মেয়র যোগদান করেছেন।’

মিছিলের শেষে গভর্নর হুইটম্যার বলেন, ‘আমাদের পেছনে ফিরে যাওয়ারর কোনো পথ নেই। সকলে এক হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে । এখন আমরা এমন সময় পার করছি এটা অত্যন্ত কষ্টদায়ক একটি কালো ছেলে বা মেয়ের মা হওয়া। আপনারা প্রতিবাদ চালিয়ে যান শান্তিপূর্ণভাবে এবং আশা করি আমাদের পুলিশ প্রশাসন এ বিষয়ে সাহয়তা করবেন।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
১৭৭ বার পড়া হয়েছে