০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্র অসুখে, সরকারের ভেতরে অস্থিরতা : মতিউর রহমান চৌধুরী

প্রতিনিধির নাম:
জীবন আর জীবিকা। এ দু’টার মধ্যে লড়াই আদিকাল থেকেই। আখেরে জীবন জিতেছে। জীবিকা হেরে গেছে। কারণ জীবন না থাকলে জীবিকা অর্থহীন। কিন্তু আমরা বাংলাদেশে কি দেখতে পাচ্ছি? ভয়ঙ্কর ভাইরাসের থাবা যখন তুঙ্গে তখনই আমরা সব দরজা, জানালা খুলে দিচ্ছি। কারণ নাকি একটাই। মানুষ জীবনকে তুচ্ছ করে জীবিকার লড়াই চালিয়ে যেতে চায়।

এটা ঠিক মানুষ আর কতদিন পেটে গামছা বেঁধে থাকবে।

অন্যদিকে সব হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতালে পরিণত করছি। তার মানে কি? আমরা কি ধরে নিচ্ছি যা হবার হবে দেখা যাক না! অনেক রাষ্ট্রনায়ক স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দিতে গিয়ে অনেক মূল্য দিয়েছেন এবং দিচ্ছেন। উদাহরণ হিসেবে ব্রাজিলের কথা বলা যায়। দেশটির প্রেসিডেন্টের একগুয়েমি সিদ্ধান্তের কারণে দু’জন স্বাস্থ্যমন্ত্রীকে বিদায় নিতে হয়েছে। সংক্রমণের দিক থেকে দেশটির স্থান এখন যুক্তরাষ্ট্রের পরেই।  প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একজনও বলেননি এই পিকের সময় দরজা খুলে দিতে। বরং তারা প্রতিদিনই মিডিয়ার সামনে এসে বলছেন কোথায় যেন ভুল হচ্ছে। তারা কারফিউ দেয়ার পরামর্শও দিয়ে চলেছেন। কে শুনে কার কথা! শুধু শহরে নয়। গ্রামেও পৌঁছেছে অদৃশ্য এই ভাইরাসটি। দলে দলে গ্রামে যাবার মিছিল না থামাতে পারাই কি এর মূল কারণ? যে যাই বলেন মৃত্যুভয় কার নেই! নিজের মাকে যেখানে বাড়িতে ঢুকতে দেয় না সেখানে আমরা বলছি জীবন তুচ্ছ। জীবিকার লড়াইয়ে শামিল হোন। মানছি আবেগ একটা সমুদ্রের ঢেউয়ের মতো। তাই মানুষের আবেগ কঠিন বাস্তবকেও শুষে নেয়। অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারেন। এই কঠিন সময়ে বলবো করোনার সংক্রমণের গ্রাফ যেখানে ঊর্ধ্বমুখী সেখানে তাড়াহুড়ো করে সব প্রত্যাহার করে নেয়াটা হবে আত্মঘাতী। সবই যখন প্রত্যাহার হয়ে গেল তখন আর স্বাস্থ্য বুলেটিনের প্রয়োজন কি? এটাও প্রত্যাহার হয়ে যাক। মানুষ আর জানবে না। মনও খারাপ করবে না। যদিও এর বিশ্বাসযোগ্যতা নিয়ে শুরু থেকেই বিস্তর কানাঘুষা। অনেকে এখানে প্রয়াত সাংবাদিক ফয়েজ আহমেদকে স্মরণ করেন। ফয়েজ আহমেদ লিখেছিলেন- সত্যবাবু মারা গেছেন। যাই হোক, সব সত্য যে সত্য নয় এটা আমরা অনেকদিন আগেই রপ্ত করেছি। পবিত্র সুরা আল-বাকারার একটি আয়াত এখানে উদ্ধৃত করে লেখাটা শেষ করতে চাই।
আয়াতে বলা হয়েছে, ‘তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিও না, জেনেশুনে সত্যকে গোপন করো না।’
শেষ কথা: কামনা করছি যেন দ্বিতীয়বারের মতো লকডাউন দিতে না হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
২১৪ বার পড়া হয়েছে