০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টোল দিতে হবে না পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতুতে

প্রতিনিধির নাম:

আগামী ১লা জুলাই থেকে পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতুতে টোল দিতে হবে না বলে জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন। তবে ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে টোল দিতে হবে বলে জানান তিনি। আজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।

প্রকৌশলী সবুজ উদ্দিন বলেন, ম্যানুয়ালি টোল আদায়ের কারণে সবসময় টোলপ্লাজায় গেটে জটলা লেগে থাকতো পোস্তগোলা ব্রিজে। কারণ নতুন করে এক্সপ্রেসওয়ের টোল নেওয়া হবে। এ কারণে এ রুটে অন্যান্য সেতুতেও টোল থাকবে না।

প্রকৌশলী সবুজ উদ্দিন বলেন, ১লা জুলাই থেকে পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুতেও টোল দিতে হবে না। শুধু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল দিতে হবে। এ ৫৫ কিলোমিটার সড়কে চলাচলের জন্য ট্রাকে সাড়ে পাঁচশ, প্রাইভেটকারে ১৩৭ টাকা ও বাসের জন্য ৪৯৫ টাকা নেবে সড়ক বিভাগ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
১৯৮ বার পড়া হয়েছে