০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিআইডব্লিউটিএ’তে টিকেট জালিয়াতির দায়ে ৬ কর্মচারি বরখাস্ত!

প্রতিনিধির নাম:

স্টাফ রিপোর্টার

ঢাকা নদীবন্দর সদরঘাটে টিকেট জালিয়াতির সাথে জড়িত থাকার দায়ে ৬ কর্মচারীকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর এই দপ্তরাদেশ দেওয়া হয়।
জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সদরঘাট টার্মিনালে প্রবেশের জন্য সরকারি প্রবেশ ফি ১০ টাকা মূল্যের টিকেট রি-সেল করছিলেন উক্ত কর্মচারীরা। এ সময় সেনাবাহিনীর একটি টহল টিমের কাছে তারা হাতেনাতে ধরা পড়েন। এসময় বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের হস্তক্ষেপে তাদেরকে ছাড়িয়ে রাখা হয় এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু গণমাধ্যম কর্মীদের মাঝে বিষয়টি জানাজানি হলে শেষপর্যন্ত ধামাচাপা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। একপর্যায়ে বাধ্য হয়ে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। অভিযুক্ত কর্মচারীরা বিআইডব্লিউটিএ এমপ্লয়ীজ ইউনিয়নের কথিত সভাপতি মাজহারুল ইসলামের অনুসারী ছিলেন। ৬ জনের মধ্যে মো. মোনায়েম বসুনিয়া এবং পারভেজ খান বিআইডব্লিউটিএ এমপ্লয়ীজ ইউনিয়নের কমিটিতে ছিলেন। সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন (১) মোনায়েম বসুনিয়া, শুল্ক আদায়কারী (২) সলিমুল্লা চৌধুরী, শুল্ক আদায়কারী (৩) জাহাঙ্গীর হোসেন, শুল্ক আদায়কারী (৪) রেজওয়ানুল ইসলাম, শুল্ক প্রহরী (৫) রফিক উল্যাহ, শুল্ক প্রহরী (৬) পারভেজ খান শুল্ক প্রহরী। বরখাস্ত আদেশে উক্ত ৬ কর্মচারীকে বন্দর ও পরিবহন বিভাগ ঢাকায় দৈনিক হাজিরা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
১৮৫ বার পড়া হয়েছে