০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক দফায় জাতীয় ঐক্যের ডাক বিএনপির

প্রতিনিধির নাম:

সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে নিয়ে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৬ জুলাই) রাতে দলের প্যাডে নিজের স্বাক্ষরে বিএনপি মহাসচিবের এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেল, ‘জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা নূন্যতম এক দফার ভিত্তিতে ও দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘সময় ও যোগাযোগ প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। শিগগিরই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
১১৭ বার পড়া হয়েছে