০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে গ্রেপ্তার হলেন আন্দালিব রহমান পার্থ

প্রতিনিধির নাম:

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বারিধারার বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। পার্থকে গ্রেপ্তারের কারণ জানাতে গিয়ে হারুন অর রশীদ বলেন, ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পার্থকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে ডিবি। আজ দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দিনের আদালতে তাকে হাজির করে এ রিমান্ড চাওয়া হয়। এর আগে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গতকাল রাত ১টায় বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে বিভিন্ন সময় পোস্ট দেন পার্থ। এ জন্য তাকে ডিবি নিয়ে গেছে বলে দাবি তার পরিবারের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
১৬১ বার পড়া হয়েছে