০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

প্রতিনিধির নাম:
ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্যোগ মোকাবিলা ও দুর্গত মানুষের পাশে থাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।রবিবার (২৬ মে) সচিবালয়ে দুর্যোগ মোকাবিলা প্রস্তুতির আন্তমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

এদিকে সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রিমাল’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তাই ক্ষয়ক্ষতি এড়াতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাপবিদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

প্রবল ঘূর্ণিঝড়টি এখন বাংলাদেশের উপকূল থেকে ৩০০ কিলোমিটারেরও কম দূরত্বে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলের দিকে এগিয়ে আসছে। রবিবার সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এর প্রভাবে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনাসহ বেশ কিছু জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, ঝড়ের ব্যাস বড় হওয়ায় এটি সন্ধ্যায় অতিক্রম শুরু করে পুরোপুরি উপকূল অতিক্রম করে যেতে রাত হতে পারে। ঝড়ের গতিবেগ ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এই গতিবেগের বেশি হলে আমরা তাকে অতি প্রবল ঘূর্ণিঝড় বলি। রিমাল অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কি না, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
১৫০ বার পড়া হয়েছে