০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্রগামী হাইজ্যাক: নৌপরিবহন অধিদফতরের ঘুম ভাঙছে না
সমুদ্রে চলাচল করা প্রতিটি জাহাজে এল আর আই টি সংযুক্ত থাকে যা প্রতি ৬ ঘণ্টা পর পর জাহাজের সব ডাটা আপডেট করা হয়। জাহাজ কোম্পানির সিকিউরিটি অফিসার ও নৌপরিবহণ অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার এর ইমেইল ও মোবাইলে এসএমএস চলে আসে। জাহাজ আক্রমণের শিকার হয়েছে এবং আত্মসমর্পণ করার খবর কে এস আর এম এর কোম্পানি সিকিউরিটি অফিসার সাথে সাথেই জেনেছেন। অথচ তারা ডিজি শিপিংকে জানাননি। এক্ষেত্রে চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কেনো ডিজি কে জানাননি এ নিয়ে প্রশ্ন উঠেছে।
জানতে চাইলে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, আসলে প্রতিটি সমুদ্রগামী জাহাজ এল আর আই টি সংযুক্ত থাকে যা প্রতি ৬ ঘণ্টা পর পর জাহাজের সব ডাটা আপডেট করা হয়। জাহাজ কোম্পানির সিকিউরিটি অফিসার ও নৌপরিবহণ অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার এর ইমেইল ও মোবাইলে এস এম এস আসলে ব্যবস্থা নেয়া হয়। চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেনের কোন গাফলাতি থাকলে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন যেখানে সরকার সব কিছু করতেছে আমরা তা অবগত আছি।
সোমালি দস্যুরা বাংলাদেশি জাহাজ আবদুল্লাহ ছিনতাই করার পর থেকে জলদস্যুতা নির্মূলে কাজ করা ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্স ‘অপারেশন আটালান্টার’ অংশ হিসেবে জাহাজটির ওপর নজর রাখছে। ইউরোপীয় এই বাহিনী এরই মধ্যে জিম্মি নাবিকদের উদ্ধারে অভিযান চালানোর প্রস্তাব দিলেও বাংলাদেশ সরকার তাতে সায় দেয়নি বলে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খুরশেদ আলম গণমাধ্যমকে জানিয়েছেন। গত ১৫ দিন ধরে ২৩ নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী এমভি আবদুল্লাহকে জিম্মি করে রেখেছে সোমালি সশস্ত্র জলদস্যুরা। জাহাজ ও নাবিকদের মুক্ত করা নিয়ে গত কয়েকদিন ধরে মালিকপক্ষের সঙ্গে দস্যুদের যোগাযোগ চলছে। তৃতীয় পক্ষের মাধ্যমে সমঝোতা নিয়ে যোগাযোগের খবরের মধ্যে নতুন করে আলোচনায় চলছে। অর্থচ দেশীয় এবং আন্তর্জাতিক নৌ সংক্রান্ত আইনের মাধ্যমে দক্ষ, নিরাপদ এবং পরিবেশবান্ধব নৌ চলাচল ব্যবস্থা নিশ্চিতকরণের দায়িত্ব নৌপরিবহন অধিদপ্তরের। এ সংস্থাটি এ বিষয়ে কোনো সঠিক দায়িত্ব পালন করতে পারেনি। এসেছে এমভি আবদুল্লাহর কাছাকাছি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেভাল ফোর্সের একটি যুদ্ধজাহাজ মোতায়েনের কথা। অন্যদিকে সোমালিয়ার পান্টল্যান্ড অঞ্চলের পুলিশ জানিয়েছে, ছিনতাইকারী জলদস্যুদের সঙ্গে স্থলভাগের যোগাযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে অভিযান শুরু করা হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশ সরকার এবং জাহাজের মালিকপক্ষের তরফ থেকে সামরিক অভিযানের বিষয়ে অনাগ্রহ প্রকাশ করে আসা হয়েছে।
ট্যাগস :











